এবার মাস্ক তৈরি করবে ফোর্ড

৭ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৪  
চলমান করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ১০ কোটি মাস্ক তৈরির ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এর আগে কোম্পানির ঘোষিত ৫০ হাজার ভেন্টিলেটর বানানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। খবর সিনেট। খবরে বলা হয়, আগামী বছর জুড়েই চলবে প্রতিষ্ঠানের মাস্ক তৈরির কাজ। ইতিমধ্যেই প্রতি সপ্তাহে ২৫ লাখ মাস্ক বানাচ্ছে প্রতিষ্ঠানটি। সামনের মাসেই মেশিনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ফোর্ড। ফোর্ড আরও জানিয়েছে, তৈরি করা এই মাস্কগুলো ফোর্ডের কর্মী এবং ঝুঁকিপূর্ন অঞ্চলের নাগরিকদের মাছে বিতরণ করা হবে। যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সে অঞ্চলগুলোর জন্যই মূলত ১০ কোটি মাস্ক তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ফোর্ড প্রধান জিম হ্যাকেট। এক বিবৃতিতে জিম হ্যাকেট বলেন, আমাদের দেশকে সহায়তা করার জন্য মহামারীর সঙ্গে ফোর্ড কর্মীদের মনোবল, দৃড়তা বেড়েছে। ডিবিটেক/বিএমটি